সংসদে দুটি বিল স্থগিতের দাবি জানালেন বিরোধীদলীয় নেতা

ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে উত্থাপিত দুটি সংশোধনী বিল স্থগিত করা উচিত ছিল, কারণ এগুলোর কাগজপত্র সময়মতো সরবরাহ করা হয়নি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিল দুটি পাসের আলোচনার সময় তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ সদস্যরা অনেকেই নতুন, তাই বিধি-বিধান সম্পর্কে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করছেন। তিনি স্পিকারের প্রতি আহ্বান জানান, সংসদীয় নিয়ম অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করা উচিত।

তিনি অভিযোগ করেন, বিলের প্রয়োজনীয় নথিপত্র সময়মতো দেওয়া হয়নি। এমনকি এক দিন আগেও তা হাতে পাননি বলেও জানান তিনি।

তার মতে, বীমা খাত সম্পর্কিত বিলটি কোনো জরুরি সময়সীমার মধ্যে ছিল না, তাই এটি বর্তমান অধিবেশন থেকে স্থগিত করে পরবর্তী অধিবেশনে আনা যেত।

এ সময় তিনি স্পিকারের কাছে অনুরোধ জানান, বিষয়টি পুনর্বিবেচনা করে বিলটি আপাতত স্থগিত করা হোক।

জবাবে ডেপুটি স্পিকার জানান, সংসদীয় বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই বিল ও সংশ্লিষ্ট রিপোর্ট সদস্যদের সরবরাহ করা হয়েছে।

Scroll to Top