বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন সতর্ক করে বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান–এর ছবি ব্যবহার করে কোনো অনুষ্ঠানে অশ্লীল নৃত্য বা অসামাজিক কার্যক্রম পরিচালনা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেলা ও অনুষ্ঠানে এসব নেতার ছবি ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কার্যক্রম চলছে, যা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সবার অধিকার হলেও সেখানে অশ্লীলতা বা সমাজবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
