জকসু ক্রীড়া সম্পাদককে থাপ্পড়, ছাত্রদল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ ও স্বীকারোক্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে হল সংসদের ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলির বিরুদ্ধে।

বুধবার (২৯ এপ্রিল) আন্তঃবিশ্ববিদ্যালয় অষ্টম ইনডোর গেমস বাছাই পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ক্যারাম খেলার ফাইনাল নিয়ে বিতর্কের জেরে এ পরিস্থিতি তৈরি হয়। ক্রীড়া সম্পাদক জানান, নিয়ম অনুযায়ী একই বিভাগের দল ফাইনালে উঠতে হয়, কিন্তু এক পক্ষ নিয়মের বাইরে গিয়ে সিদ্ধান্ত চেয়েছিল। অন্যদিকে নেলি দাবি করেন, স্বজনপ্রীতি হয়েছে এবং অনিয়ম হয়েছে।

পরবর্তীতে নেলি নিজেই সামাজিক মাধ্যমে থাপ্পড় মারার ঘটনা স্বীকার করে লেখেন, স্বজনপ্রীতি হলে আরও কঠোর প্রতিক্রিয়া হবে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন ছাত্রসংগঠন নিন্দা জানিয়ে তদন্ত ও শাস্তির দাবি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।

Scroll to Top