মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সরকারকে পতনের হুমকি দেওয়া হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, বিরোধী দল যদি সরকার পতনের হুমকি দেয়, তাহলে তাদেরও একইভাবে মোকাবিলা করা হবে।
তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার জনগণের সরাসরি ভোটে ক্ষমতায় এসেছে এবং কোনো ধরনের হুমকি-ধমকি দিয়ে সরকারকে সরানো যাবে না।
ইশরাক হোসেন বলেন, সংসদের বাইরে কিছু বক্তব্য ও উসকানির কারণে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হচ্ছে, যা দুঃখজনক।
তিনি সবাইকে শান্ত রাজনীতির আহ্বান জানান এবং বলেন, বিভক্তি সৃষ্টি করলে অতীতে পরাজিত শক্তি আবার সুযোগ নিতে পারে।
